ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে
বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে
বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি ভারত ও নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডেতে। মঙ্গলবার (১০ নভেম্বর) হ্যামিল্টনে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত সিরিজ হারার শঙ্কা থেকে মুক্ত থাকল। অন্যদিকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের টানা ১১টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের ধারাও থেমে গেল।